শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

আল আমীন অর্ণব / ১৫১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম নাটকীয় উদ্বোধনী ম্যাচ উপহার দিল স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তিনটি লাল কার্ডে উত্তপ্ত হয়ে ওঠা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক Estadio Azteca-তে অনুষ্ঠিত ম্যাচটি বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ তিন লাল কার্ড দেখার নতুন রেকর্ডও গড়েছে।

খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। গ্যালারিভর্তি প্রায় ৮০ হাজার দর্শকের সামনে নবম মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জুলিয়ান কিনিওনেস টুর্নামেন্টের প্রথম গোলটি করেন। গোল হজমের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর আধিপত্য কমাতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫০তম মিনিটে মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেসকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিথোলে। একজন কম নিয়ে খেলতে থাকা দলটি এরপর আরও চাপে পড়ে।

৬৭তম মিনিটে রাউল হিমেনেসের হেডে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। এটি ছিল বিশ্বকাপে অভিজ্ঞ এই স্ট্রাইকারের প্রথম গোল। গোলটি করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ম্যাচের ৮৪তম মিনিটে VAR পর্যালোচনার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থেম্বা জোয়ানেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করার দায়ে লাল কার্ড দেখান রেফারি। ফলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। তবে নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ে মেক্সিকোর সিজার মন্টেসও কঠোর ট্যাকলের জন্য লাল কার্ড দেখেন। ফলে ম্যাচটি শেষ হয় দুই দলের মোট তিন লাল কার্ড নিয়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, বিশ্বকাপের কোনো উদ্বোধনী ম্যাচে এর আগে কখনও তিনটি লাল কার্ড দেখানো হয়নি। এমনকি কাতার বিশ্বকাপের পুরো আসরে ৬৪ ম্যাচে মোট চারটি লাল কার্ড দেখানো হয়েছিল। সেই তুলনায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা গেল তিনটি লাল কার্ড।

জয়ের ফলে ‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে মেক্সিকো। নিজেদের পরবর্তী ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে টিকে থাকার লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর