শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

শিক্ষকরা সমাজের আদর্শ: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

খবর প্রতিদিন রিপোর্ট / ৭০৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “শিক্ষকরা হচ্ছে সমাজের আদর্শ। প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে। সমাজ, দেশ গড়ার সবচেয়ে বড় কারখানা বিদ্যালয়, যার দায়িত্বে থাকেন শিক্ষকরা। আপনাদের কাঁধে দেশ গড়ার দায়িত্ব।

রবিবার (৫ অক্টোবর) সকালে হলি উইলস স্কুলের উদ্যোগে শিক্ষক দিবসে সম্মাননা প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আগামী প্রজন্ম অবশ্যই ভালো ফলাফল করবে। পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিকতা থাকতে হবে। এসব আপনাদের অনুসরণ করে, আপনাদের কাছ থেকেই শিখবে। শিক্ষকদের অনেক দায়িত্ব; নিজেদের আদর্শ হিসেবে উপস্থাপন করার। তা নাহলে আমাদের যে কাক্সিক্ষত সমাজ, রাষ্ট্র করতে চাই সেটি গড়া সম্ভব হবে না। তাদের প্রতি প্রত্যাশা, আমাদের শিক্ষকরা যোগ্য সেই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, গত ১৫ বছর যাবত শিক্ষক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে অবস্থিত হলি উইলস স্কুলের উদ্যোগে শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। এ লক্ষ্যে শিক্ষকতায় ভূমিকা রাখা শিক্ষকদের নির্বাচন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ বছর শিক্ষকতায় বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার প্রাথমিকের পাঁচ শিক্ষককে সম্মাননা দেয়া হয়।

তারা হলেন- শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান, চাষাঢ়া আদর্শ বালিকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী কুন্ডু, জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর