শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

মেট্টো রেলের দাবিতে মানববন্ধনে বক্তারা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবিতে মানববন্ধন করেছে ‘ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ’ সংগঠন। রোববার দুপুর ১২টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়। এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী-মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিপিবির সাবেক জেলা সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার , ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ এর সমন্বয়ক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্টোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্টোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজপথে নামা না পর্যন্ত এদেশে কোনো দাবি আদায় করা যায় না। বারবার আমরা নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবি জানিয়ে আসলেও মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় এখানে মেট্টোরেল করা হলে লাভজনক হবে না। মেট্রোরেল শুধু লাভের জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য করা হয়।

নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ৩ লাখেরও বেশি মানুষ ঢাকায় যাতায়াত করে থাকেন। তাহলে তারা কোন যুক্তিতে বলছেন, এখানে মেট্টোরেল লাভ জনক হবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর