মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

মনের চোখের প্রসারতা ঘটায় সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে : ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ১০১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মনের চোখের প্রসারতা ঘটায় সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রসাশক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের ভাবতে হবে আমরা এ রাষ্ট্র থেকে কি কি পাচ্ছি এবং আমরা এই রাষ্ট্র-সমাজকে কতটুকু দিতে পারছি। আমাদের সার্থকতাটা কোথায় সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি ছোটদেরকে আদর্শ নীতি দিয়ে গড়তে না পারি, একটি শান্তিপূর্ণ সুন্দর দেশ গড়তে না পারি, সাদা কে সাদা কালোতে কালো বলতে না পারি তাহলে আমাদের শিক্ষা শুধু চোখের প্রসার করবে অন্তরের চোখের প্রসারিত করবে না। আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যেখানে শুধু চোখের প্রসারতায় নয় মনের গভীরে যে চোখ আছে সেই চোখের প্রসারতাও ঘটাবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিতির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অন্যান্য দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সেই ভাবে এগিয়ে যেতে হলে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আগামীতে বিশ্ব ব্যবস্থা যেভাবে চলবে, সেখানে যদি বাংলাদেশকে বসাতে চাই তাহলে যোগ্যতা অর্জন করতে হবে সেই জন্য আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে তোমার সময়ের মূল্য অনেক। সময়কে আমাদের হাতিয়ারের মত ব্যবহার করতে হবে। ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে এখন তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। যারা জীবন দিয়ে নতুন একটি দেশ ব্যবস্থা করতে চেয়েছিল, তাদের লক্ষ্যে যোগ্যতা অর্জন করে সেই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে কোন একজন ব্যক্তি সিস্টেমকে চালাবে না, সিস্টেম তার নিজের মতই চলবে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের সেই মেধা ও যোগ্যতা আছে। আমাদের দেশের সম্পদ হচ্ছে জনগণ এই সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের দেশের সমস্যা থাকবেই এই সমস্যা সমাধানের লক্ষ্যই কাজ করে যেতে হবে। আমাদের দেশের সমস্যা অন্যকেউ এসে সমাধান করে দিয়ে যাবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর