শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের ফ্যান র‍্যালি আগামীকাল

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় নিজেদের সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে নারায়ণগঞ্জে ফ্যান র‍্যালির আয়োজন করেছে ব্রাজিল সমর্থকরা।

আগামীকাল শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ র‍্যালি শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি শুভকামনা ও সমর্থন জানাতেই এই আয়োজন।

‘ভালোবাসা ও সমর্থনে আমরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ফ্যান র‍্যালিতে ব্রাজিলের সমর্থকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিলের পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে দলের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। সেই আবেগকে আরও প্রাণবন্ত করে তুলতেই নারায়ণগঞ্জের ব্রাজিল সমর্থকদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বকাপের প্রতিটি আসরের মতো এবারও নারায়ণগঞ্জে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় প্রিয় দলের পতাকা টানানো, জার্সি পরিধান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের পাশাপাশি মাঠের বাইরে নানা আয়োজনও চলছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবারের এই ফ্যান র‍্যালিকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস বিরাজ করছে। আয়োজকরা সকল ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীদের ব্রাজিলের রঙে রঙিন হয়ে নির্ধারিত সময়ের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থেকে র‍্যালিকে সফল করার আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর