মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

বিএনপি বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক দল হিসাবে প্রতিষ্ঠিত : সজল

খবর প্রতিদিন রিপোর্ট / ৭৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই দল দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করে আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে বাংলাদেশের সর্বত্র বৃহত্তর গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি প্রতিষ্ঠিত।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো। আমরা লড়াই সংগ্রাম করি কিন্তু এই দলের অবস্থানকে প্রতিষ্ঠিত করেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশন পাড়া এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদসহ সদর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর