শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

বন্দরে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি সিফাত গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সিফাত (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার বসতঘর তল্লাশি চালিয়ে ৩টি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও ২টি বড় ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সিফাত নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে।

বন্দর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিফাতকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নবীগঞ্জ উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সিফাত তার দুই সহযোগী টগর ও রাতুলকে নিয়ে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ এলাকায় মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী টগর ও রাতুলকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর