শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘বেলী ফুড’ নামে একটি কারখানার কার্যক্রম অবৈধভাবে পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর