শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ফতুল্লায় দোকান থেকে যুবকের লাশ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি দোকান ঘর থেকে বশির (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফতুল্লার পাগলা মুন্সিখোলা এলাকার ওই দোকান ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বশির পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা।

স্বজনদের ভাষ্যমতে, বশির সকালে প্রায় ১০টার দিকে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তারা খবর পান, বশিরের মরদেহ পরিত্যক্ত দোকানের ভেতরে পড়ে আছে। পরে তারা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, পাশের দোকানের লোকজনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. হাসিনুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টার দিকে বশির ওই পরিত্যক্ত দোকান থেকে একটি লোহার রড নিয়ে বের হন। প্রায় এক ঘণ্টা পর তাকে দৌড়ে আবার দোকান ঘরে ঢুকতে দেখা যায়। এরপর কী ঘটেছে, তা ফুটেজে দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর