শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ফতুল্লায় দিনভর গ্যাস নেই, চরম ভোগান্তিতে গ্রাহককুল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বিনা নোটিশে গ্যাস সরবরাহে ব্যঘাত ঘটায় গতকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত চরম ভোগান্তিতে ছিলেন বৃহত্তর ফতুল্লা এলাকার ফতুল্লা, বিসিক শাসনগাও ও ভোলাইলসহ বহু এলাকার গ্রাহক।

এসকল এলাকার ভুক্তভোগী গ্রাহকরা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই এসকল এলাকার মানুষ সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার রান্না নিয়ে বিপাকে পরেন। এসময় এলাকার হোটেল-রেস্টুরেন্টগুলোতে লোকজন হুমড়ি খেয়ে পড়ে। ফলে অতিদ্রুতই হোটেল-রেস্টুরেন্টের খাবার শেষ হয়ে গেলে হোটেল মালিকরা পুনরায় রান্না করে ব্যবসা চালু রাখেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় বাধ্য হয়েই কেরোসিন তেল ক্রয় বাবদ ২/৩শত টাকা গচ্ছা দিতে হয়। যাদের বাড়িতে কেরোসিনের চুলা নাই এবং লাকরির চুলা বাড়ির মালিক জ্বালাতে দেয় না, তারা বাধ্য হয়েই হোটেল-রেস্টুরেন্টের খাবার খেয়ে কাজ সেরেছেন বলে জানান।

এ বিষয়ে তিতাস গ্যাসের ফতুল্লা বিভাগের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই। কোথাও গ্যাস লাইন মেরামতের কাজ হচ্ছে কিনা তিনি তা খবর নিয়ে জানাবেন।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবারি রাত ৯টা) গ্যাস সরবরাহ চালু হয়নি বলে জানা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর