বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

পূজা ঘিরে নারায়ণগঞ্জে ভোটের হাওয়া, সম্প্রীতির বার্তা নেতাদের

রাকিব চৌধুরী শিশির / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে পূজামণ্ডপে চলছে জাকজমকপূর্ণ পূজা।

এবারের দুর্গাপূজা উদযাপনের সঙ্গে রাজনৈতিক পরিবেশের একটি সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন পূজামণ্ডপে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করছেন, পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করছেন।

জেলার বিভিন্ন মণ্ডপে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেকেই ব্যক্তিগত বা দলের পক্ষ থেকে উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। নেতারা বক্তব্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে গুরুত্ব দিয়েছেন।

এদিকে স্থানীয়দের অনেকেই মনে করছেন, পূজামণ্ডপে নেতাদের এমন সরব উপস্থিতির পেছনে নির্বাচনী হিসাব-নিকাশ রয়েছে। তাদের মতে, হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক ধরে রাখতে বিভিন্ন দল এখন থেকেই সরব ভূমিকা রাখছে। তবে তারা আশা প্রকাশ করেছেন, এই সহানুভূতি ও সম্প্রীতির বার্তা যেন শুধু নির্বাচনের সময় সীমাবদ্ধ না থাকে, বরং সারা বছর বজায় থাকে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে সিসি ক্যামেরা এবং আলাদা নিরাপত্তা টিম। জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে একাধিকবার বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতারা জানান, প্রশাসনের সহযোগিতায় তারা নির্ভয়ে পূজার আয়োজন করছেন। অনেক জায়গায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহায়তাও পাওয়া যাচ্ছে। তবে তারা মনে করেন, হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি, তা রক্ষা করতে হলে বছরজুড়ে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এদিকে শহরের বেশ কিছু পূজামণ্ডপের আশপাশে রাজনৈতিক ব্যানার, ফেস্টুনও দেখা গেছে। এতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে। এই চিত্রটি অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি চোখে পড়েছে।

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দরে দুর্গাপূজাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের মধ্যে যে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে, তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে অনেকেই জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর