শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলনের গণ সমাবেশ ও মিছিল

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

দেশের ‎মৌলিক সংস্কার জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। ‎‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া প্রেসক্লাব চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে গণ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসসামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

‎‎‎প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে একটি ত্রুটিমুক্ত নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, প্রচলিত ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং রাজনীতিতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব হ্রাস পাবে। তিনি আরও বলেন, দেশের ইতিহাসে জুলাই মাসের গণহত্যা এক কালো অধ্যায়। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

‎‎সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, দেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। মৌলিক সংস্কারের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন আমরা একটি শক্তিশালী, স্থিতিশীল ও জবাবদিহিমূলক সরকার চাই। আর এই সরকার গঠন করতে পারে কেবল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতি প্রবর্তিত হলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি আমূল পরিবর্তন আসবে। জনগণের আস্থা ফিরে আসবে।

‎‎এসময় ইসলামী আন্দোলন নারায়নগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ জুবায়ের আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মুফতি ইসমাইল সিরাজি, হাজ্বী আমান উল্লাহ, মোঃ মামুনুর রশিদ, মোঃ আব্দুল হান্নান, মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, এড. শফিকুল ইসলাম, মুফতি ইসহাক আল ফরিদী, মোঃ রুবেল সহ প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর