বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা অলি আহম্মেদ; দোয়া চাইলেন কনিষ্ঠ সন্তান সোহেল খন্দকার নারায়ণগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু কাঠেরপুল-রামারবাগে রিয়াদ চৌধুরীর নির্দেশে খেজুর গাছের প্রচারণায় বিএনপি নেতা অলি আহম্মেদ দৈনিক খবর প্রতিদিন’র সকল প্ল্যাটফর্ম থেকে ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে অব্যাহতি কাঠেরপুলে জনতার স্রোতে মুগ্ধ মুফতি কাসেমী; বললেন ‘আপনারাই আমার আত্মবিশ্বাস’ মাঠ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট টিপু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে। ২৬ নং ওয়ার্ড বিএনপি দোয়া ও মিলাদ মাহফিল। খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে কুতুবপুরে গণসংযোগ ও বিশাল শোডাউন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর অন্তর্গত ৭ নং ওয়ার্ডের পরিচিতি সভা ও উপহার বিতরণ বাংলাদেশ পল্লী চিকিৎক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘নেশার মায়া’

সৈয়দ রিফাত: / ২৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নেশার মায়া কতো বড় বোঝা,
কতো যে বোঝা নেশার মায়া!
চোখে ঝরে কুয়াশা, মনে বাজে ঢেউ,
যে টানে যায় ভাসিয়ে ফেরার পথ নেই।

রাতের আলো ঝিমায়, স্বপ্নেরা ঘুমায়,
ভেতরে জ্বলে নিঃশব্দ আগুন।
চাওয়া-পাওয়া সবই যেন ভ্রম,
এক পেয়ালা বিষে মিশে যায় জীবন।

চেনা মুখগুলো দূরে সরে যায়,
অচেনা হাসি ডাকে বারবার।
নিজেকে হারিয়ে ফেলি ধীরে ধীরে,
তবু মনে হয় এ-ও তো ভালোবাসা এক প্রকার।

নেশার মায়া কতো বড় বোঝা,
তবু কে জানে, মুক্তি কোথায়!
যে একবার ডুবে যায় তার ছায়ায়,
সে তো চিরদিন হারিয়ে যায়।

 

সৈয়দ রিফাত

– বার্তা সম্পাদক, দৈনিক খবর প্রতিদিন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর