বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবারে শাকিবের নায়িকা ফারিণ

খবর প্রতিদিন রিপোর্ট / ৮২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে এই জুটি।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রিন্স’।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।’

আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন। এখন শুধু এই নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর