সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

ইসদাইরে সন্ত্রাসী রাজ্জাকের আস্তানায় ফতুল্লা পুলিশের অভিযান; পিস্তল, ম্যাগজিন, গুলি ও মাদক উদ্ধার!

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
মাদক ব্যবসায়ী রাজ্জাকের ঘর তল্লাশি করে পাওয়া ম্যাগাজিন- ২টি, গুলি ৩ রাউন্ড, খেলনা পিস্তল ১টি, সুইচ গিয়ার চাকু ১টি,  স্টিলের তৈরি ছোরা ৪টি, ১টি দা এবং ১ কেজি গাঁজা।

‘জরুরী সেবা ৯৯৯’ থেকে ফোন পেয়ে সাগর নামের এক যুবককে উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। আজ রোববার (৭ ডিসেম্বর) ফতুল্লার পূর্ব ইসদাইরস্থ চাষাঢ়া রেল লাইন সংলগ্ন ফরিদা ক্লিনিকের পেছনে সাড়াশি অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, যার সমগ্র বডি ঘষা মাজা করা এবং ম্যাগাজিনের ভিতরে একটি গুলি যার অগ্রভাগ (বুলেট) বিহীন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে। অভিযান ও তল্লাশির নেতৃত্বে ছিলেন- ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসারকে জানায় যে, পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসিরের বাড়ির (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতরে সাগর নামে একজনকে অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে । এমন সংবাদের ভিত্তিতে ডিউটি অফিসার ঈগল- ২ নাইট ডিউটিতে থাকা এসআই মোহাম্মদ কামরুজ্জামনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেন।
পরবর্তীতে এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, যার সমগ্র বডি ঘষা মাজা করা এবং ম্যাগাজিনের ভিতরে একটি গুলি যার অগ্রভাগ (বুলেট) বিহীন উদ্ধার এবং বিধি মোতাবেক জব্দ করেন।
পুলিশ আরও জানায়, স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে- ৫ ডিসেম্বর রাত ১১টার সময় স্থানীয় ইসদাইর এলাকার সন্ত্রাসী রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সীর ঘরে প্রবেশ করে তার নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছে এই অজুহাতে হরমুজ মুন্সীর ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো করে এবং মোবাইল ফোন না পেয়ে ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর বিকেলে ৪.৩০ নারায়ণগঞ্জ জেলা পুলিশের (‘ক’ সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাক (৪৫), পিতা- এরশাদ এর দখলে থাকা ঘর তল্লাশি করে ম্যাগাজিন- ২টি, গুলি ৩ রাউন্ড, খেলনা পিস্তল ১টি, সুইচ গিয়ার চাকু ১টি,  স্টিলের তৈরি ছোরা ৪ টি, দা ১ টি এবং গাঁজা- ১ কেজি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা করেন।
উল্লেখ্য, সন্ত্রাসী রাজ্জাক এর নামে ১টি অস্ত্র মামলা ও  রাজ্জাক এর ছেলে ওয়াসিম (২২) এর নামে ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে। রাজ্জাক (৪৫) এর নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর