বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

২৬ নং ওয়ার্ড বিএনপি দোয়া ও মিলাদ মাহফিল।

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ২৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মো. রাসেল।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন।

এ সময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন সজ্জন, ভদ্র ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিবেদিতপ্রাণ সংগঠক। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ডসহ আশপাশের ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর