শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ এক হাতেই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি, হেক্টর কাস্ত্রোর অবিশ্বাস্য গল্প আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

বহির্গমন ধোঁয়া- ৩ (পুনর্জন্ম)

খবর প্রতিদিন রিপোর্ট / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

না, আর কোনো আক্ষেপ নয়।

পর পুরুষের গন্ধে ভেজা সেই ভালোবাসা
আজ আমার কাছে নিছক এক মৃত ফুল-
সুগন্ধহীন, রঙহীন আর মিথ্যে।

আমি আর ধোঁয়ার বিষে শ্বাস নেবো না,
নিজেকে পোড়াব না অন্যের অপরাধে।
এবার আমি আমার জেদে আগুন জ¦ালাব,
যে আগুনে পুড়ে জন্ম নেবে ‘নতুন আমি’।

আমি দেখাবো-
প্রেম মানে কান্না নয়,
প্রেম মানে নিজেকে ভালোবাসা,
নিজেকে খুঁজে পাওয়া এক নবজন্মে।

এখন আমি আয়নায় তাকাই,
চোঁখে দেখি আলো,
ঠোঁটে শুনি স্বাধীনতার ঘ্রাণ।

তুমি যদি দেখতেও চাও-
দেখো, এই আমি
আর কোনো ধোঁয়ার মানুষ নই;
আমি আগুন,
আর মনে রেখো- আগুন কখনো নত হয় না।

 

– সৈয়দ রিফাত

সাংবাদিক ও লেখক

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর