বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

মাঠ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট টিপু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে।

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় আগামী ২৫ তারিখে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ–৩, ৪ ও ৫ আসনের ধানের শীষের নির্বাচনীয় প্রচারণায় অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল আয়োজনের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে মাঠ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

মাঠ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট টিপু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নারায়ণগঞ্জবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই জনসমাগম হবে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে এই গণজোয়ারই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির নেতৃত্বেই সেই পরিবর্তন আসবে ইনশাল্লাহ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। তাঁরা সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর