শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিকে অটোরিকশা নিয়ন্ত্রণ ও হকার সমস্যা সমাধানে উদ্যোগ ফতুল্লা পাইলট স্কুল ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ২৮ বর্ষপূর্তি উৎসব ফতুল্লায় যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১২। নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস পালিত: আহমেদুর রহমান তনুর শ্রদ্ধা। স্বাধীনতা দিবসে এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আলোচনা সভা ও দোয়া মাহফিল। লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উৎসবের পূর্বপ্রস্তুতি গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। মহাতীর্থ লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে দিনব্যাপী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ

নাসিকে অটোরিকশা নিয়ন্ত্রণ ও হকার সমস্যা সমাধানে উদ্যোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ এবং হকার সমস্যার স্থায়ী সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অটোরিকশা চালকদের জন্য ডিজিটাল নম্বর প্লেট ও আইডি কার্ড চালুর পাশাপাশি বঙ্গবন্ধু সড়ককে হকারমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে হকারদের পুনর্বাসনের কথাও জানিয়েছে সিটি প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মী ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে ‘ওয়ান আইডি, ওয়ান ভেহিকল’ নীতি চালু করা হবে। প্রতিটি চালককে ডিজিটাল নম্বর প্লেট ও আইডি কার্ড দেওয়া হবে, যা স্ক্যানারের মাধ্যমে যাচাই করা যাবে। একজনের নামে লাইসেন্স নিয়ে অন্য কেউ গাড়ি চালালে সেই লাইসেন্স বাতিল করা হবে।

প্রশাসক জানান, আগে ধারণা করা হয়েছিল প্রায় সাড়ে সাত হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে, তবে বাস্তবে এই সংখ্যা প্রায় ১৮ হাজার। এত ছোট শহরের পক্ষে এত অটোরিকশা বহন করা সম্ভব নয়। তদন্তে দেখা গেছে, কিছু আড়ৎদার একাধিক লাইসেন্স নিয়ে রেখেছেন। এ ধরনের অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহরের প্রতিটি সড়কে লাইসেন্স নিয়ন্ত্রণ করা হবে এবং বাইরের অটোরিকশা প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হবে।

হকার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, প্রথম ধাপে দ্রুত বঙ্গবন্ধু সড়ককে হকারমুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সড়কও হকারমুক্ত করা হবে। তবে হকারদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তিনি উল্লেখ করেন, হকার ও অটোরিকশা চালকদের মধ্যে অধিকাংশই বাইরের জেলার বাসিন্দা। এ কারণে আপাতত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।

মতবিনিময় সভায় প্রশাসক আরও বলেন, হকার ও অটোর সমস্যা সমাধানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর