শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উৎসবের পূর্বপ্রস্তুতি গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়।

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উৎসবের পূর্বপ্রস্তুতি গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উৎসবের পূর্বপ্রস্তুতি হিসেবে গঙ্গা আহ্বান ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকা ভক্তদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যার আঁধার নেমে আসতেই শত শত প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে ব্রহ্মপুত্র তীর, সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক ও নান্দনিক পরিবেশ। ভক্তদের স্তবগান, শঙ্খধ্বনি ও আরতির মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে পুরো তীর্থস্থান, যা উপস্থিত সকলের মাঝে ভক্তি ও আনন্দের এক অনন্য অনুভূতি ছড়িয়ে দেয়।

উক্ত আরতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ সরকার ও সাধারণ সম্পাদক পংকজ কুমার সাহা।

আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা পরিষদের উপদেষ্টা শ্রী তপন ঘোষ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন স্বজল, জেলার প্রচার সম্পাদক শ্রী তপন গোপ সাধু, সহ-প্রচার সম্পাদক রিপন রুদ্র, মুছাপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শ্রী দিলীপ দাস ও সাধারণ সম্পাদক শ্রী বিক্রম দাস, বাড়দী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শ্রী রিপন শীলসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস। আয়োজকরা জানান, আসন্ন মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসবকে কেন্দ্র করে সকল প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে ভক্তদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর