মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস পালিত: আহমেদুর রহমান তনুর শ্রদ্ধা।

খবর প্রতিদিন রিপোর্ট / ২৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ ও ২৭ মার্চের গণহত্যা দিবস স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার্স’ এর পরিচালক আহমেদুর রহমান তনু।

শুক্রবার (২৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আহমেদুর রহমান তনু।

দিবসটি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উই আর ভলান্টিয়ার্স সংগঠনের ভলান্টিয়ার ফারদিন শেখ, শুভ, আল-আরিশসহ অন্যান্য সদস্যরা শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আহমেদুর রহমান তনু বলেন, “১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের বীর ছাত্র-জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে অকুতোভয় সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল, তা আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই অকুতোভয় শহিদদের ত্যাগের কথা স্মরণ রাখা এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ১৯৭১ সালের ২৭ মার্চের স্মৃতিচারণ করেন। তারা জানান, ২৫ মার্চের কালরাত্রির পর এই দিনেই নারায়ণগঞ্জে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এই প্রতিরোধ ও পরবর্তীতে সংঘটিত গণহত্যার স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর