মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা তারাবো পৌর বিএনপির আহ্বায়ক ওসমানের অর্থলোপাটের মহাপ্রকল্প

ফতুল্লা পাইলট স্কুল ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ২৮ বর্ষপূর্তি উৎসব

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ফতুল্লা পাইলট স্কুল ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ২৮ বর্ষপূর্তি উৎসব

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ ‘৯৮ বন্ধুত্বের ২৮ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার মাতুয়াইলের এক রেস্টুরেন্ট কেক কেটে এই উৎসব উৎযাপন করে ১৯৯৮ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের প্লাটফর্ম দৃঢ় বন্ধনে ‘৯৮। আড্ডা, ছবি তোলা, পুরনো স্মৃতিচারন, খুশগল্পে মেতে উঠে তারা। এ যেন ১৯৯৮ সালে ফিরে যাওয়ার মত ঘটনা।

দীর্ঘ ২৮ বছর পর তাদের আয়োজনে আবেগে আপ্লত হয়ে পরে অনেকে। আয়োজনের উদ্যোক্তা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেউ কেউ। আড্ডার ফাকে চলে খাওয়া-দাওয়া। এভাবেই চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত।

এক প্রতিক্রিয়ায় ৯৮ এর এক বন্ধু জানান, সব বন্ধু একত্রিত হয়ে ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করাতে আগ্রহী আমরা।

আরেক প্রতিক্রিয়ায় ৯৮ এর আরেক বন্ধু বলেন, অনেক উৎসাহ নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারসহ বিভিন্ন স্থান থেকে এসেছে বন্ধুরা। জ্যাম ঠেলে অনেকের বাসায় পৌঁছতে রাত হয়ে গেলেও তাদের মধ্যে কোন কষ্ট অনুভব হয়নি।

আরেক প্রতিক্রিয়ায় ৯৮ এর মেয়ে বন্ধু বলেন, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের একটা দিন। অনেক বছর পর পুরনো বন্ধুদের নতুন করে পাওয়ার স্মৃতি অনেক বেশি আনন্দ যুগিয়েছে আমাদের।

বিদেশে অবস্থান করা ৯৮ এর আরেক বন্ধু হোয়াটসঅ্যাপে বলেন, অনুষ্ঠানে না থাকতে পেরে নিজেকে খুব অসহায় লাগছে। মন চাচ্ছিল সকল বাঁধা অতিক্রম করে সবার সাথে আনন্দে মিলিত হই।

এ সময় উপস্থিত ছিলেন ফাতেমা তুজ জোহরা লেসমী, কামরুন নাহার নাসরিন, রোকেয়া ইসলাম বন্যা, মমতাজ বেগম, ফাতেমা সুলতানা মনি, ফারহানা রহমান পপি, নাজমা আক্তার, কামরুন নাহার কলি, আয়েশা আক্তার শাপলা, আমেনা বেগম, ফাতেমা ইয়াসমিন রুবি, শারমিন সুলতানা শম্পা, মোঃ শরিফুল ইসলাম তুষার, সালাহ উদ্দিন সোহেল, নুরুজ্জামান খান রাসেল, মোহাম্মদ রায়হান সোহেল, তসনিম আহমেদ রাসেল, পংকজ দাস, দেলোয়ার কাজল, এছহাক আলী, মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, কামাল উদ্দিন, ডাঃ কামরুল হাসান সরকার, মজিবুল হায়দার সুজন, জাকির হোসেন, রমজান আলী, রুহুল আমিন, শফিকুল ইসলাম, মোঃ আল আমিন আলী, মনিরুল ইসলাম মান্নান, নাসির উদ্দিন জুম্মন, শাহাদাৎ হোসেন, আল আমিন, মোহাম্মদ মোহসীন, আমিনুল ইসলাম, মোঃ সুমন, সেলিম মিয়া, মঞ্জুর ইসলাম সুজন, প্রদিপ ও আশরাফুল হক আশু প্রমুখ।
বিদেশ থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন, খালিদ হোসেন সুমন, শফিকুল ইসলাম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে দৃঢ় বন্ধনে ‘৯৮ এর পক্ষ থেকে বন্ধুদের স্ত্রী ও বান্ধুবীদের স্বামীর হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেওয়া হয়। এবং বাচ্চাদের ফুল দিয়ে বরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর