শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামানের উদ্যোগে প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় রিকশাচালকদের মাঝে এবং তল্লা মুক্তিযোদ্ধা সংসদে এ মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরে শহরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় গাঙ্গ প্রপার্টিজে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, তারা দীর্ঘ ৩৬ বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে গত ১২ বছর ধরে দিনমজুর ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাদের পক্ষে মাংস কিনে খাওয়া সম্ভব হয় না। এর পাশাপাশি ঈদ সামগ্রী ও যাকাতও বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় মসজিদের ইমামদের ৩ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে প্রদান করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর বিএনপির অনেক নেতাই অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রীসহ নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন, যা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বক্তব্য শেষে নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মাসুদুজ্জামান। তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। আমরা নারায়ণগঞ্জবাসীর সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে উপভোগ করার লক্ষ্যেই আমাদের এমন নিয়মিত আয়োজন। ঈদ হোক সবার জন্য আনন্দের। নারায়ণগঞ্জবাসীকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
এসময় উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদের ছোট ভাই মো. শামীম আহমেদ, মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার আলহাজ্ব মো. মনির হোসেন সরদার, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, সাধারণ সম্পাদক মো. ইছলোদ্দিন ইছা, সদর থানা বিএনপির সহ-সভাপতি মহসীনউল্লাহ, বিএনপি নেতা আরিফুল আলম দীপু, খাদেম বাবু, কামাল, সুমন, রিপন, হায়দার আলী, সোহেল, ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর