মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা তারাবো পৌর বিএনপির আহ্বায়ক ওসমানের অর্থলোপাটের মহাপ্রকল্প

নাসিকে অটোরিকশা নিয়ন্ত্রণ ও হকার সমস্যা সমাধানে উদ্যোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ এবং হকার সমস্যার স্থায়ী সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অটোরিকশা চালকদের জন্য ডিজিটাল নম্বর প্লেট ও আইডি কার্ড চালুর পাশাপাশি বঙ্গবন্ধু সড়ককে হকারমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে হকারদের পুনর্বাসনের কথাও জানিয়েছে সিটি প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মী ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে ‘ওয়ান আইডি, ওয়ান ভেহিকল’ নীতি চালু করা হবে। প্রতিটি চালককে ডিজিটাল নম্বর প্লেট ও আইডি কার্ড দেওয়া হবে, যা স্ক্যানারের মাধ্যমে যাচাই করা যাবে। একজনের নামে লাইসেন্স নিয়ে অন্য কেউ গাড়ি চালালে সেই লাইসেন্স বাতিল করা হবে।

প্রশাসক জানান, আগে ধারণা করা হয়েছিল প্রায় সাড়ে সাত হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে, তবে বাস্তবে এই সংখ্যা প্রায় ১৮ হাজার। এত ছোট শহরের পক্ষে এত অটোরিকশা বহন করা সম্ভব নয়। তদন্তে দেখা গেছে, কিছু আড়ৎদার একাধিক লাইসেন্স নিয়ে রেখেছেন। এ ধরনের অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহরের প্রতিটি সড়কে লাইসেন্স নিয়ন্ত্রণ করা হবে এবং বাইরের অটোরিকশা প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হবে।

হকার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, প্রথম ধাপে দ্রুত বঙ্গবন্ধু সড়ককে হকারমুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সড়কও হকারমুক্ত করা হবে। তবে হকারদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তিনি উল্লেখ করেন, হকার ও অটোরিকশা চালকদের মধ্যে অধিকাংশই বাইরের জেলার বাসিন্দা। এ কারণে আপাতত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।

মতবিনিময় সভায় প্রশাসক আরও বলেন, হকার ও অটোর সমস্যা সমাধানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর