সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের মাসদাইরে দিনে দুপুরে কৃষকদল নেতাকে গুলি!

খবর প্রতিদিন রিপোর্ট: / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
গুলিতে আহত কৃষকদল নেতা ও অভিযুক্ত (পিস্ত হাতে)
গুলিতে আহত কৃষকদল নেতা ও অভিযুক্ত (পিস্ত হাতে)

নাহেদুর রহমান পারভেজ নামে এক কৃষকদল নেতাকে মারধর ও তাকে উদ্দেশ্য করে গুলির ঘটনায় ফতুল্লার মাসদাইর জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ।। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত পারভেজ স্থানীয় মো. ফিরোজের ছেলে ও নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানায়, পারভেজের সঙ্গে মোবাইল নিয়ে জাহিদ নামে একজনের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছিল। এর জেরে শনিবার বিকেলে চার থেকে পাঁচ জন পারভেজকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করা হয়। তবে, সে গুলিবিদ্ধ হয়নি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মাঝে চারজন ছুড়ি দিয়ে পারভেজকে আঘাত করছে। যার মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পারভেজ নামে একজনকে তিন চারজন মিলে আক্রমণ করছিল। হাতে এবং মাথায় আঘাত লেগেছে। খানপুর হসপিটালে নিয়েছিল, তারপর ওখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আমরা ঘটনাটা যাচাই করছি।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি যে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব থেকে এ ঘটনার সূত্রপাত। তবে যে গ্রুপ আক্রমণ করেছে তারা মাদক ব্যবসা এবং চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। কোনো একটা মোবাইল কেন্দ্রিক সমস্যা আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।’

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর