শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ডিক্রিরচর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সঙ্গে ফুটবল খেলতে বের হয় রমজান। খেলা শেষে তারা নদীতে গোসল করতে যায়। পরে ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরে এলেও রমজান আর ফেরেনি।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মাইকিংয়ের মাধ্যমেও তার সন্ধান চালান। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে রমজানের বাবা শহিদুল ইসলাম মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।

নিহতের বাবা শহিদুল ইসলাম বলেন, “রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়িতে ফিরে এলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেছি। আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি, আমার ছেলে আর নেই।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি নদীতে হওয়ায় নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর