শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাং সন্ত্রাসী ইভন খুন

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর ও সুগন্ধা এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং ‘ইভন বাহিনী’র প্রধান ইভন নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় তিন ভাই সাইফুল (ওরফে পাগলা সাইফুল), সফিকুল ও বাবু মিলে তাকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিয়ান আজম ইভনকে ইসদাইরের পৌরসভার ওসমানী মাঠের সামনে ডেকে আনে। এসময় একা পাওয়া ইভনকে তিন ভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইভনের মৃত্যু হয়। কিশোর গ্যাং ইভনের বিরুদ্ধে এলাকায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলা অন্যতম। দীর্ঘদিন ধরে ইভন নিজ বাহিনী নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে আজমিরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিতি পাওয়া ছিল।

স্থানীয়রা বলছেন, ইভন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, গ্যাং যুদ্ধ ও অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে ছিল, যা স্থানীয় জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছিল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরীফুল ইসলাম বলেন, এখনও পর্যন্ত কোনো ধরনের সংবাদ পাইনি। তবে অনেক গণমাধ্যমকর্মীরা ফোন দিয়ে বিষয়টি জানতে চাচ্ছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর