শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিব খন্দকারের পিতা মো: সুরুজ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২০মিনিটে একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার এ মৃত্যুর খবরটি নিশ্চিৎ করেন তার ছেলে হাবিব খন্দকার। পিতার মৃত্যুর খবর জানিয়ে তিনি বলেন, আব্বা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ্ ধরে তিনি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকাল ৩টা ২০ মিনিটে তিনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আমি আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে বাদ এশা ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া হাজী সাইজউদ্দিন ঈদগাহ্ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পিঠালিপুল কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর