শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

দেলপাড়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাট, থানায় অভিযোগ দায়ের

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফতুল্লা থানার দেলপাড়া চানাচুর ফ্যাক্টরী এলাকায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ নাদিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী শাহিন (৪০), সেলিম (৪৫), সাইদুল (৩২), মাসুদ (৩০) ও অজ্ঞাতনামা আরও তিন–চারজন ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে নাদিমের বাড়িতে হামলা চালান। গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টা থেকে ৯ অক্টোবর ভোর ৪টার মধ্যে তারা নাদিমের বাড়ির বেড়া ভেঙে ফেলেন।

পরদিন সকালে বাড়ির বেড়া পুনর্নির্মাণের সময় বিবাদী মাসুদের প্ররোচনায় অন্যরা লোহার রড, পাইপ ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে হামলা করেন। এতে নাদিম শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

নাদিমের ডাক–চিৎকারে তার ভাগিনা মো. ইয়াসিন (২৫) এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও আঘাত করেন। অভিযোগে বলা হয়, ইয়াসিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা ইয়াসিনের গলায় থাকা আট আনার ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন, যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে স্থান ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার এএসআই আশিকুর রহমান বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর