শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাসাসের উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আনিসুল ইসলাম সানি বলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তাদের আবার ক্ষমতায় আসতে বহু বছর লেগেছে। মুসলিম লীগ আসতে পারেনি, আওয়ামী লীগের লেগেছিল ২১ বছর। আর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মাত্র ৯ বছরে আবার ক্ষমতায় এসেছিল। এই অর্জনের মূল কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সামরিক স্বৈরশাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস তাঁর হাত ধরেই রচিত হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়িয়েছিল।

ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বলে মন্তব্য করে আনিসুল ইসলাম সানি বলেন, শহীদ জিয়ার হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। অনেকে দল ছেড়ে গেছে। কিন্তু দুঃসময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন দেশনায়ক তারেক রহমান। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষায় আছি।

জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা: এম এ লতিফ তুষার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মো: রেজাউল করিম খান রেজা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি এড. মতিউর রহমান মতিন, শামসুল আহসান রোম্মান, মনসুরুল হক মনি, হাজী মোঃ রিপন দপ্তরী, মহানগর জাসাসের সহ-সভাপতি রায়হান সরকার, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, মহানগর জাসাসের ধর্ম-বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, তাসলিমা দেওয়ান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অপু, রুপগঞ্জ থানা জাসাসের, সাধারণ সম্পাদক মিছির আলী, তারাবো পৌরসভা জাসাসের সভাপতি মোঃ রনি, সদর থানা জাসাস (মহানগর) সাধারণ সম্পাদক এড. গালিব, সদর থানা জাসাস (জেলা) সভাপতি কবির সিকদার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, শাফিউজ্জামান, তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম শেখ প্রমুখ। দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর