মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

তারেক রহমানের উপর আস্থা রাখুন, দেশ দুর্নীতিমুক্ত হবে : সাখাওয়াত

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি এদেশের মানুষকে বলবো আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখুন। তিনি একজন সৎ এবং বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি আপনাদের সকল দুঃখ-কষ্ট দূর করবেন এবং দেশের যতো অনিয়ম দুর্নীতি বিদায় করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবেন।

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে এই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চাইছে তারা দেশের শত্রু, তারা বিএনপির শত্রু, তারা তারেক রহমানের শত্রু। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো যাতে করে এদেশে আবারো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেজন্য দেশের কি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। এ পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ সদর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর