শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

জনগণের দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত এই পরিষ্কার-পরিচ্ছন্নতা  চলবে : রনি

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় রুদ্ধ থাকা ফতুল্লার কাইলানী খালের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় খাল পরিষ্কার অভিযানে অংশ নেয় যুবদল নেতা-কর্মীরা। এই মানবিক উদ্যোগে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে এই অভিযানের সূচনা হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নেতৃত্বে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।

মশিউর রহমান রনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা এই মানবিক উদ্যোগ নিয়েছি। কাইলানী খালটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল, যার ফলে বর্ষা মৌসুমে এলাকাজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিত। সেই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবও বেড়ে যেত। জনগণের দুর্ভোগ লাঘবই আমাদের মূল লক্ষ্য।”

তিনি অভিযোগ করে বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী শামীম ওসমানের প্রভাবে এই খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। বর্ষায় লোক দেখানো কিছু পরিষ্কার অভিযান চালানো হলেও তা ছিল কেবল অভিনয় মাত্র, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

যুবদলের এই উদ্যোগে ‘বিডি ক্লিন’-এর সহায়তায় ভেকু (খনন যন্ত্র) ব্যবহার করে খাল থেকে ময়লা-আবর্জনা ও পলি অপসারণের কাজ শুরু হয়েছে। মশিউর রহমান রনি আশ্বাস দিয়ে বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলবে।”

স্থানীয় বাসিন্দা সোহরাব বলেন, “যুবদলের এই উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত। খালটি সচল হলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে এবং এলাকার মানুষ স্বস্তি পাবে।”

এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদল, ফতুল্লা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর