শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

এমপি হওয়ার আগেই গডফাদার : এড. টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্থানীয় রাজনীতি এবং মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতার রাজনীতিতে এখন এমন এক ধারা শুরু হয়েছে, যেখানে অনেকে জনপ্রতিনিধি হওয়ার আগেই অর্থাৎ এমপি মনোনয়ন পাওয়ার আগেই ‘গডফাদার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই মন্তব্য করে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

অ্যাডভোকেট টিপু তাঁর স্ট্যাটাসে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন- “বিগত দিনে অনেকে এমপি হওয়ার পর গডফাদার হয়েছেন, আর বর্তমানে অনেকে এমপি মনোনয়ন পাওয়ার আগেই গডফাদার হয়ে যাচ্ছেন। বিষয়টি শুভকর নয়!”

তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে মনোনয়ন নিশ্চিত করতে চাওয়া ব্যক্তিদের সমালোচনা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত, ‘গডফাদার’ শব্দটি রাজনীতিতে অবৈধ প্রভাব, পেশীশক্তি, এবং অনৈতিক উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর