বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

এক মঞ্চে টিপু-সাখাওয়াত-মাসুদুজামান-বাবুল উপস্থিত ছিলো বিএনপির নেতৃবৃন্দ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় মঈন খানের পাশে এক মঞ্চে দেখা গেছে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চার নেতাকে। তারা হলেন- মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের কার্যক্রম পরিদর্শনে আসেন বিএনপি নেতা মঈন খান। এই সময় মনোনয়ন নিয়ে মতানৈক্য থাকলেও একসঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা।

অনুষ্ঠানে মঈন খান বলেন, “আমাদের ঐতিহ্য বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ। আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসার আবেগে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশে এখানে বসবাস করে এসেছি। এই বিশ্বাস আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একইভাবে ভালোবাসার বাণীতে সুখে শান্তিতে বসবাস করবে।”

নারায়ণগঞ্জ শহর নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জে এসেছিলাম ১৯৫৩ সালে। আমরা যে নারায়ণগঞ্জ দেখেছি তা বর্তমান নারায়ণগঞ্জ থেকে অনেক আলাদা এবং উন্নত। অন্তর থেকে বিশ্বাস করি, আমাদের বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আজকের পূজার শিক্ষা হচ্ছে, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তর সংগ্রাম। সুর-অসুরের যুদ্ধে অসুর চিরদিন পরাজিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর