শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফে অপহৃত নারী-শিশুসহ উদ্ধার ৩৯

খবর প্রতিদিন রিপোর্ট / ৪১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

টেকনাফের গহীন পাহাড়ে অপহরণের শিকার ৩৭ জন রোহিঙ্গাসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশু রয়েছে। একই সাথে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গহীনে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র মুক্তিপণ আদায় করতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারেরে উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার খবর পাওয়া যায়। দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়।

এদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুইজন জন বাঙালি পুরুষ। উদ্ধারকারীদের ভাষ্যমতে জানা যায়, পাহাড়ে একটি সঙ্গবদ্ধ চক্র বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে আনছে। এরপর গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে ১৩৪ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর