রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

মেসের টাকা চুরি করায় এক কিশোরকে মারধর ক্ষোভে ৭৫ বছরের বৃদ্ধাকে খুন

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মেসে টাকা চুরি করতে দেখে এক কিশোরকে মারধর করে শারুনী বেগম নামে এক বৃদ্ধা মেস পরিচালক। এই ক্ষোভ থেকে ৭৫ বছর ওই বৃদ্ধাকে গলা কেটে খুন করেন ওই কিশোর।

অভিযুক্ত ১৬ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তারের পর সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

নিহত শারুনী বেগম আড়াইহাজার উপজেলার তিনগাঁও গ্রামের প্রয়াত মোক্তার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল শ্রমিকদের থাকার একতলা ভবনের ছাদে খাবারের মেস পরিচালনাকারী শারুনী বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি বটিও জব্দ করা হয়।

এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, হত্যার রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মো. মেহেদী ইসলামের নেতৃত্বে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামসহ একটি তদন্ত টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তা ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের টিম হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে শনাক্ত করে। পরে সোমবার সোয়া দশটার দিকে দুপ্তারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর  হত্যার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, প্রায় ২০-২৫ দিন আগে টাকা চুরি করতে গিয়ে শারুনী বেগমের হাতে ধরা পড়ে মার খায়। এতে ক্ষুব্ধ হয়ে সে প্রতিশোধের পরিকল্পনা করে। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে টাকা চুরি করার উদ্দেশ্যে বিল্ডিংয়ে প্রবেশ করে আত্মগোপনে থাকে। বিকেলে শারুনী বেগম ছাদে উঠলে শাওন তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে নাক-মুখ চেপে ধরে অচেতন করে। পরে রান্নাঘর থেকে বটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর