বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা’! বার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদের দোয়া মাহফিল সাংবাদিক সাব্বির হোসেনের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত রমজান ও গাজী শেষ, এবার কি ব্লাক জনির পালা? আশার ‘নতুন চ্যালেঞ্জ’

আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণকাজ শেষ হবে। ফলে এর সুবিধা পেতে শুরু করবে নগরবাসী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকস্মিক নগরীর বিবি রোডে চলমান গভীর নালার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ আরও বলেন, শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনসহ জনসেবার বিষয়গুলো গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সচিব নুর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন প্রমুখ।

প্রশাসক সন্ধ্যায় শহরের শায়েস্তা খান সড়কের গভীর নালার নির্মাণ কাজের বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ঠিকাদারকে তিনি আগামী মার্চের আগে কাজ শেষ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে চলতি বছরের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের পর নিজেই সরেজমিন পরিদর্শনে আসায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সাধারণ মানুষ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর