শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

খবর প্রতিদিন রিপোর্ট / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইগড় মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। এ সময় মাছ বিক্রির দায়ে আব্দুছ সালাম (৬০) নামের এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দি‌কে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভূঁইগড় বাসস্ট‌্যান্ড সংলগ্ন মাছের বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাছের দোকান থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছ বিক্রেতা আব্দুছ সালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। জব্দ করা মাছগুলো পরে একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মো. আসাদুজ্জামান আসাদ বলেন, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এ মাছের চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ মাছের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব‌্যাহত থাক‌বে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর