মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে থাকা আসামির দেওয়া তথ্যে বিদেশি পিস্তল উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আলোচিত শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি সুমন ওরফে ‘মাইগ্যা সুমন’-এর রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে এই অস্ত্র উদ্ধার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, সদর মডেল থানায় দায়ের করা শুভ হত্যা মামলার তদন্তকালে এজাহারনামীয় ও প্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে মামলার অন্যতম আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। আসামির দেখানো মতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের প্রায় ২০ থেকে ২৫ গজ পূর্বে ফুটপাতের পাশের গাছের ঝোপঝাড় থেকে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নিয়মিত জব্দতালিকা প্রস্তুত করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন আলামত হিসেবে জব্দ করা হয়। উদ্ধারকৃত সাড়ে ৭ ইঞ্চি দৈর্ঘ্যের অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে “MADE IN USA 7.65 MM” লেখা রয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, পূর্বশত্রুতা ও এলাকাভিত্তিক মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই শুভ চন্দ্র দাসকে হত্যার মূল পরিকল্পনা সাজানো হয়। এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি সরাসরি জড়িত ছিল বলেও জানায় আসামীরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে জড়িতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯এ (19A) ধারায় আলাদা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর