বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’ অফিসে অনুপস্থিত, হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বার ও বিকেএমইএর জেলা পুলিশে চেক হস্তান্তর নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস

শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
শাওনের পরিবারের সাথে সাবেক মহানগর যুবদল সভাপতি খোরশেদ

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে ২০২২ সালের ১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত শহীদ শাওনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহীদ শাওনের কবর জিয়ারত শেষে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন খোরশেদ। এ সময় তিনি শাওনের মা ও বড় ভাইয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শাওনের হত্যাকারীদের বিচারের জন্য সব ধরনের চেষ্টা চালানোর আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা শওকত খন্দকার, রানা মুন্সি, রাসেল আহমেদ মনির, মো. মিঠু, কুতুবউদ্দিন, নাহিদ পারভেজসহ অন্যরা।

শহীদ শাওনের স্মৃতিচারণ করে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “শাওনের কাছে আমরা ঋণী। শাওনের মতো নেতাকর্মীদের ত্যাগের ফলেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।”

তিনি বলেন, শাওনের আত্মত্যাগ বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবারের পাশে থাকা এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর