বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম না.গঞ্জ জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠত ‎না.গঞ্জে বিআইডব্লিউটিসি’র ডকইয়ার্ড ও সম্পত্তি পরিদর্শনে চেয়ারম্যান সমঝোতা চায় ছাত্রদল, বারবার বৈঠক এআই ক্যামেরার চোখে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সমুদ্রে ৪ নম্বর বিপদ সংকেতেও এই স্পিডবোট উদ্ধার কাজ করতে সক্ষম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’, বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

না.গঞ্জ জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠত

খবর প্রতিদিন রিপোর্ট / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

‎গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা তাঁদের নানা সমস্যা, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তুলে ধরেন।

‎এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়াই গণশুনানির মূল উদ্দেশ্য। সেবাপ্রার্থীদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

‎গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর