সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭ রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজ্জাক আতঙ্কে ইসদাইর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে আপন ভাইয়ের হাতে বোন ধর্ষণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবক আহত বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান ফতুল্লায় বায়ুদূষণকারী ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবক আহত

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবক আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের অংশ ধসে পড়ে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আহত ইয়াসিনের ভাই জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ চলাকালে ভবনের একটি কাঁচা দেয়াল/পিলার ধসে তার ছোট ভাই ইয়াসিন আরাফাতের মাথায় পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে চিকিৎসকরা তার মাথায় ১৪ থেকে ১৫টি সেলাই দেন। ভবনের নিরাপত্তা বলয় তৈরি না করে কাজ করেই এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

তবে ভবনের মালিক আলমাস মুন্সি দাবি করেন, নির্মাণকাজ চলার সময় এক মিস্ত্রির শরীরের ধাক্কায় কাঁচা দেয়ালটি ভেঙে ইয়াসিনের ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান। তিনি ইয়াসিনের চিকিৎসাসহ যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি পারিবারিকভাবে সমাধানের কথাও জানান।

ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। শুধু তার ভাই নয়, ওই এলাকার স্কুলশিক্ষার্থী, পথচারী ও আশপাশের সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে রয়েছেন। তিনি বলেন, নির্মাণকাজের সময় শ্রমিকদের পাশাপাশি আশপাশের মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, তিনি যে প্রতিষ্ঠানের ভবনটি ব্যবহার করছেন, সেটি ভবন মালিকের কাছ থেকে ভাড়া নেওয়া। এ কারণে ভবন মালিকের প্রতি তিনি সহনশীল থাকতে চান। তবে আহত ভাইয়ের উন্নত চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর