সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭ রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজ্জাক আতঙ্কে ইসদাইর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে আপন ভাইয়ের হাতে বোন ধর্ষণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবক আহত বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান ফতুল্লায় বায়ুদূষণকারী ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে আপন ভাইয়ের হাতে বোন ধর্ষণের অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় আপন ছোট ভাইয়ের হাতে বোন ধর্ষণের অভিযোগ উঠেছে । শনিবার (১৬ আগস্ট) দুপুরে সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের একটি বাসার তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, ৩০ বছর বয়সী নারী তার বৃদ্ধা মা, বড় ভাই ও ভাবির সঙ্গে ওই বাসায় থাকতেন। ঘটনার দিন মা গ্রামের বাড়িতে এবং বড় ভাই-ভাবি কর্মসূত্রে বাইরে থাকায় বাসা ফাঁকা পেয়ে অভিযুক্ত ছোট ভাই (২৫) তার নিজের কক্ষে জোরপূর্বক বোনকে ধর্ষণ করেন।

এঘটনায় ভুক্তভোগী নারী রাতে থানায় লিখিত অভিযোগ দেন। এদিকে অভিযুক্ত ছোট ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর