শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির

নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং বিভিন্ন দফতরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার, সকল উপজেলা নির্বাহী অফিসারগন সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুলিশ লাইনের পাশে অবস্থিত অবৈধ ও দূষণকারী কারখানার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই পরিবেশ ও জনজীবন হুমকির মধ্যে ফেলা যাবে না।

তিনি আরও বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে মাঠে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছি। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে।

সভায় স্বাস্থ্য, কৃষি, গণপূর্ত, শিক্ষা, আইনশৃঙ্খলা ও অন্যান্য দফতরের গত এক মাসের কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ কমানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সরকারি সেবা ডিজিটালাইজেশন বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর