শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দন্ড প্রদান করেন

দন্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম সমর, হাটাবো দক্ষিণপাড়া এলাকার মোতালেব মিয়ার ছেলে ফয়সাল ও সুলতানবাগ এলাকার সাহাজউদ্দিন মোল্লার ছেলে আব্দুল মালেক ।

এদের মধ্যে সাইফুল ইসলাম সমরকে এক বছর, ফয়সালকে দুই মাস ও আব্দুল মালেককে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই তিনজন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ, গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

আদালত অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার-বিশ্লেষণ করে তাদের বিভিন্ন মেয়াদে এ বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর