সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে মিজমিজি তেরামার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান (৪০)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে সানারপাড় বটতলা এলাকায় আরেক অভিযানে হালিমা আখতার (৪২)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর







আপনার মন্তব্য প্রদান করুন...