বন্দরে চুরি হওয়া প্রাইভেটকার ৪ মাস পর সিদ্ধিরগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের বন্দরে চুরি হওয়া একটি প্রাইভেটকার দীর্ঘ চার মাস পর সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় শামীম (৬১) নামে আন্তঃজেলা প্রাইভেটকার চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত গাড়িটি জব্দ এবং অভিযুক্তকে আটক করা হয়। পরে সোমবার (৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার আসামীরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ থানার হাউজিং রোড ফকির বাড়ী এলাকার মোক্তার মিয়া (৪০) একই থানার সিআইখোলা রনি সিটি এলাকার আনিসুর রহমানের ছেলে অনিক (২১) একই থানার হাউজিং রোড ফকির বাড়ী এলাকার সালমান (৩০) সোনারগাঁ থানার অলিপুর এলাকার আমানুল্লাহ মিয়ার ছেলে আবুল হাসান (৩০) ও ধৃত শামীম সিদ্ধিরগঞ্জ থানার ২৮৭/১ গোদনাইল রোড এলাকার মৃত শুক্কুর আলী ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাতে বন্দরের সোমবাড়িয়া বাজার এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ব্যবসায়ী মোহাম্মদ লিটন মিয়ার ব্যবহৃত টয়োটা প্রাইভেটকারটি চুরি হয়। দীর্ঘ অনুসন্ধানের পর ভুক্তভোগীর স্বজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় শামীমসহ মোট পাঁচজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







আপনার মন্তব্য প্রদান করুন...