রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

বন্দরে তরুণীর মরদেহ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে বন্দরের বাড়ৈপাড়া রোড, শহীদ মিনার সংলগ্ন একটি ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নিহতের বাবা মিজানুর রহমান অভিযোগ করেন, বন্দরের জামাইপাড়া এলাকার ইমন (৩৫) নামে এক ব্যক্তির সঙ্গে প্রায় দুই বছর ধরে কনার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি পিছিয়ে দেওয়া হচ্ছিল। তিনি আরও দাবি করেন, গত ২ আগস্ট রাত ৯টার দিকে ইমন তাদের বাসার নিচতলায় এসে কনাকে একটি শ্যাম্পু দিয়ে যান। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর