সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রাজপথের পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২৫শে জুলাই নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন দলের দুঃসময়ের এই ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব।

রাজনৈতিক অঙ্গনে আব্দুল আজিজ বাচ্চু ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জনপ্রিয় বিএনপি নেতা জাকির খানের অন্যতম আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোদ্ধা। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বাচ্চু জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জের রাজপথ সুসংগঠিত রাখতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তাঁকে নানা প্রতিকূলতা ও চক্রান্তের মুখোমুখি হতে হয়। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিকেএমইএর সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তাঁকেও মিথ্যা আসামি করা হয়। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে করা এই মামলায় জীবনের অনেকটা সময় তাঁকে হয়রানির শিকার হতে হলেও তিনি রাজপথের লড়াই ছাড়েননি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত সম্প্রতি এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে জাকির খান ও আব্দুল আজিজ বাচ্চুসহ সব আসামিকে খালাস দেন। আদালতের রায়ে তাঁর নিরপরাধিতা ও সত্যতা প্রমাণিত হলেও, নির্মম সত্য হলো এই কাঙ্ক্ষিত রায়ের দিন তিনি আর জীবিত ছিলেন না। ২০১৬ সালেই অকালে পরলোক গমন করায় নিজের নামে ওঠা কলঙ্ক মুছে যাওয়ার এই মুহূর্তটি দেখে যেতে পারেননি এই ত্যাগী নেতা।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তাঁর ওপর নেমে এসেছিল একের পর এক মামলা, হামলা ও পুলিশি হয়রানি। তবে সব জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি কখনোই দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।

আব্দুল আজিজ বাচ্চুর প্রয়াণে স্থানীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা আজও নেতাকর্মীদের হৃদয়ে অমলিন। আজ তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, প্রিয়জন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করা হচ্ছে। দিনটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও পরিবারের উদ্যোগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর