মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের “গ্রীন এন্ড ক্লিন সিটি” বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন সড়কের ডিভাইডার পরিষ্কার করে তাতে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে নাসিক এই কাজের অগ্রগতি নিজে তদরুটি করছেন সিটি প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২০ জুলাই) শহরের জিমখানা এলাকায় সড়ক ডিভাইডারে আগাছা পরিষ্কার কার্যক্রম চলাকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গাড়ি থেকে নেমে কাজের খোঁজখবর নেন এবং দ্রুত আগাছা পরিষ্কার করে সড়ক ডিভাইডারগুলো বৃক্ষরোপণের উপযোগী করে তোলার নির্দেশ দেন।
এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে উঠছে। তাই দেশের পরিবেশ এবং প্রকৃতি মানুষের বসবাস উপযোগী রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান “গ্রীন এন্ড ক্লিন সিটি” কার্যক্রম হাতে নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ এবং সবুজায়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক হারে বিক্ষরোপণ এবং সবুজ আয়ন প্রকল্প বাস্তবায়ন করছি এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কের ডিভাইডারগুলোতে বৃক্ষরোপন করবো। দীর্ঘদিনের অযত্ন আর অব্যবস্থাপনার কারণে ডিভাইডার গুলোতে আগাছা জন্মে জঞ্জালে পরিণত হয়েছে এই জঞ্জাল পরিষ্কার এর উদ্যোগ নিয়েছি। আগাছা গুলো দ্রুত পরিষ্কার করে এখানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হবে যাতে করে শহরের পরিবেশ এবং তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর